© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর

শেয়ার করুন:
ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৩ পিএম | ১১ জুলাই, ২০২৫
ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাসাস প্রকাশিত গানের সিডি মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। বিএনপি গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশ নতুন করে স্বাধীন হয়নি। মুক্তিযুদ্ধ একটাই হয়েছে। সরকার পতনের আন্দোলন আর মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। মৌলিক যুদ্ধ একাত্তর। তারই ধারাবাহিকতায় চব্বিশ।

‘বৈষম্যবিরোধীরা বৈষম্য সৃষ্টি করবেন না। যদিও এরইমধ্যে তা শুরু হয়েছে। আন্দোলনের ৯৫ ভাগ শিক্ষার্থী টেবিলে ফিরে গেছে’, যোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি আরও বলেন, বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চান না, তারা মিলে ঐক্যজোট করেন। ৩০০ আসনে প্রার্থী দেন। দেখেন জামানত টিকে কিনা।

এমআর/টিকে 

মন্তব্য করুন