© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি', সায়মা ওয়াজেদকে বাধ্যতামূলক ছুটি নিয়ে প্রেস সচিব

শেয়ার করুন:
'জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি', সায়মা ওয়াজেদকে বাধ্যতামূলক ছুটি নিয়ে প্রেস সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৬ পিএম | ১২ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের তদন্

জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের তদন্ত চলমান থাকায় সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আমরা এটিকে জবাবদিহিতার দিকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি।

শনিবার (১২ জুলাই) সকালের ফেসবুকের এক পোস্টে তিনি এ স্বাগত জানান।

তিনি পোস্টে লেখেন, ‘জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের তদন্ত চলমান থাকায় সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা এটিকে জবাবদিহিতার দিকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি।’

তিনি আরও লেখেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ করবে, সমস্ত সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা প্রত্যাহার করবে এবং এই মর্যাদাপূর্ণ ভূমিকার অখণ্ডতা এবং সামগ্রিকভাবে জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করবে। বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী স্বচ্ছতা, সততা এবং ন্যায়বিচারের উত্থান দেখে খুশি।’

এমআর/টিএ 

মন্তব্য করুন