© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে ঢাবিতে

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে ঢাবিতে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ পিএম | ১২ জুলাই, ২০২৫
২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ১৪ জুলাই (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে।

শনিবার (১২ জুলাই) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৪ জুলাই উইমেন ডে কনসার্টে সংগীত পরিবেশন করবেন শিল্পী সায়ান, শিল্পী এলিটা করিম, শিল্পী পারসা এবং ব্যান্ড এফ মাইনর ও ব্যান্ড ইলা লালা।

মন্ত্রণালয় জানায়, ১৪ জুলাই রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরের ওপরে প্রদর্শিত হবে ড্রোন শো ‘জুলাই বিষাদ সিন্ধু’।

এমআর/টিএ    

মন্তব্য করুন