© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে: আখতার হোসেন

শেয়ার করুন:
বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে: আখতার হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০০ পিএম | ১২ জুলাই, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখন ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায়।

শনিবার (১২ জুলাই) জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১২তম দিনে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।

আখতার বলেন, ‘বাংলাদেশে যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই ও কমিশনের রাজনীতি করতে চায়, দেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে।’

সামনের বাংলাদেশে যেনো গুম-খুন না হয় সেজন্য সব ক্ষেত্রে সংস্কার দরকার উল্লেখ করে এনসিপি নেতা বলেন, ‘একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। প্রতিষ্ঠান গুলোতে সংস্কার করা না হয়, পুলিশকে যদি নিরপেক্ষ না করা যায় শুধুমাত্র নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব নয়। সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে।’

মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে আখতার বলেন, ‘রামপালে কয়লা বিদ্যুতের নামে মানুষদের জলবায়ু সংকটেও ফেলা হয়েছে।’

কেএন/টিকে

মন্তব্য করুন