© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিটফোর্ডের হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়িয়ে গিয়েছে : চরমোনাই পীর

শেয়ার করুন:
মিটফোর্ডের হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়িয়ে গিয়েছে : চরমোনাই পীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ পিএম | ১২ জুলাই, ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, চাঁদা না পেয়ে যুবদলের কর্মীরা ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরোচিতভাবে হত্যা করেছে। যা আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক।

শনিবার বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, আমাদের রাজনীতি মানুষ হত্যার জন্য নয় বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য।

দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন বানিয়েছে। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে জনগণ যেভাবে উৎখাত করেছে তেমনি এই নব্য ফ্যাসিবাদীদেরকেও উৎখাত করবে ইনশাআল্লাহ।

সমাবেশে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী বলেন, ২৪ এর জুলাই অভ্যুত্থানে এদেশের ছাত্র ও যুবসমাজ রাজপথে তাদের রক্ত ঝরিয়েছে, তাদের জীবন বিলিয়ে দিয়েছে। এই ছাত্র ও যুবকরাই ঐক্যবদ্ধভাবে খুন, গুম, ধর্ষণ ও চাঁদাবাজি মুক্ত আগামীর সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল নগর ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম, জেলা সাধারণ সম্পাদক- হাফেজ মাওলানা মো. সুলাইমান, নগর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম প্রমুখ।

টিকে/

মন্তব্য করুন