দিনাজপুরে আওয়ামী লীগ নেত্রী আটক
ছবি: সংগৃহীত
০৫:১১ পিএম | ১৩ জুলাই, ২০২৫
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে।
লায়লা বানু দিনাজপুর জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে পুলিশে চাকরি দেওয়াসহ বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ইন্টেলিজেন্স) এসএম আহসান হাবীব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দিনাজপুর সদর থানার একটি মামলায় তাকে ডিবি পুলিশ আটক করেছে।’
কেএন/এসএন