© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবিতে ১৪ জুলাই বিকেল থেকে ক্লাস বন্ধ, ১৫ জুলাই সব পরীক্ষা স্থগিত

শেয়ার করুন:
ঢাবিতে ১৪ জুলাই বিকেল থেকে ক্লাস বন্ধ, ১৫ জুলাই সব পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৯ পিএম | ১৩ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">‘জুলাই উইমেনস ডে’ উদযাপন উপলক্ষ্যে ১৪ জুলাই সান্ধ্যকালী...

‘জুলাই উইমেনস ডে’ উদযাপন উপলক্ষ্যে ১৪ জুলাই সান্ধ্যকালীন ক্লাস এবং ১৫ জুলাই ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

রোববার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আগামীকাল ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেনস ডে’ উদযাপন করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধার্থে আগামী ১৪ জুলাই বিকেল ৫টা থেকে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সান্ধ্যকালীন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

আরও উল্লেখ করা হয়, আগামী ১৫ জুলাই দিবসেও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

এসএন 

মন্তব্য করুন