© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩

শেয়ার করুন:
চট্টগ্রামে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২২ পিএম | ১৩ জুলাই, ২০২৫

<p style="text-align: justify; ">চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু ...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৩ জন।


রোববার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।


সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ৬৫ বছর বয়সী নুরুল আলম গত ১১ জুলাই হাসপাতালে ভর্তি হন এবং ১২ জুলাই রাতে তিনি মারা যান।


এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের।


এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮ জন রোগী। এনিয়ে চলতি মাসে মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৬৪ জন।


ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়ে যাওয়ায় এনিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম।


কেএন/এসএন

মন্তব্য করুন