রাশিয়া ইউরোপকে শান্তিতে থাকতে দেবে না: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৫৪ এএম | ১৪ জুলাই, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">রাশিয়া ইউরোপকে কখনোই শান্তিতে থাকতে দেবে না বলে মন্তব্য
রাশিয়া ইউরোপকে কখনোই শান্তিতে থাকতে দেবে না বলে মন্তব্য করেছে জার্মানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল একথা বলেছেন।
তিনি বলেছেন, রাশিয়ার মূল লক্ষ্য ইউরোপের অভ্যন্তরে বিভাজন তৈরি করা এবং মস্কো কখনোই ইউরোপকে শান্তিতে থাকতে দেবে না। রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
গত শনিবার অস্ট্রিয়ার দৈনিক ক্রোন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন, “আমরা যেন নিজেরাই নিজেদের ভুল পথে না চালাই। আমরা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে নেই, কিন্তু তাই বলে রাশিয়া আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না।”
তিনি মস্কোর বৃহৎ পরিসরের সামরিকীকরণ, সাইবার হামলা, সাবোটাজ এবং বিভ্রান্তিমূলক প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ওয়াডেফুল বলেন, “আমাদের এমনভাবে শক্তিশালী হতে হবে — সামরিক ও সামাজিকভাবে — যাতে (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনের মনে কখনও আমাদের বা আমাদের অংশীদারদের আক্রমণ করার চিন্তাও না আসে।”
তিনি জানান, রাশিয়া এখনও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে, যদিও কিয়েভ শান্তির জন্য প্রস্তুত, কিন্তু মস্কো নয়। রুশ প্রেসিডেন্ট পুতিন ন্যাটো জোটকে দুর্বল করতে চান বলেও তিনি মন্তব্য করেন।
তবে তার মতে, “ন্যাটো এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।”
গাজার পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ওয়াডেফুল বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা জার্মানির দায়িত্ব, তবে একইসঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলাও অপরিহার্য। তিনি বলেন, “এটি একই মুদ্রার দুটি দিক।”
জার্মানি ও অস্ট্রিয়ার পক্ষ থেকে গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির যে প্রচেষ্টা চলছে, তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।
এমআর/টিকে