© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিটফোর্ডের ঘটনা ভোটের পরিবেশ বিঘ্নিত করার পরিকল্পনা কিনা সন্দেহ বিএনপির

শেয়ার করুন:
মিটফোর্ডের ঘটনা ভোটের পরিবেশ বিঘ্নিত করার পরিকল্পনা কিনা সন্দেহ বিএনপির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ পিএম | ১৪ জুলাই, ২০২৫
মিটফোর্ড হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা কিনা তা সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। সুপরিকল্পিতভাবে দল এবং শীর্ষ নেতৃত্বের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ জুলাই) সোমবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার পরিচালনা দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দলের মিছিলের আয়োজন ও অশ্লীল স্লোগান প্রয়োগ আবারো ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা প্রশ্ন উঠতে পারে।

মিটফোর্ড হত্যাকাণ্ড অনুসন্ধানে বিএনপির পক্ষ থেকে তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠন করে প্রকৃত সত্য উদঘাটন করে জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানা তিনি।

অপরাধীদের জন্য কোনো অনুকম্পার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, পরিকল্পিতভাবে কোনো রাজনৈতিক দলের নেতার চরিত্রহনন গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করে।

এসময়, সংঘাত সৃষ্টির পরিকল্পিত ফাঁদে পা না দিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট করার যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ারও আহবান জানান বিএনপি মহাসচিব।

কেএন/টিকে

মন্তব্য করুন