১০ মাসে অপরাধের পরিসংখ্যান প্রকাশ করল সরকার

গত ১০ মাসে সংঘটিত অপরাধের পরিসংখ্যন তুলে ধরেছে অন্তর্বর্তী সরকার। এ সময় বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা, নাগরিকদের মধ্যে ভীতি এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে দাবি করা হয়েছে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পরিসংখ্যানে এসব বৃদ্ধির প্রমাণ মেলেনি।

এতে বলা হয়েছে, সরকারি অপরাধ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর অপরাধ তীব্রভাবে বাড়ার দাবি সঠিক নয়। বরং বড় ধরনের অপরাধের মাত্রা গত ১০ মাস ধরে স্থিতিশীল রয়েছে।

পোস্টে আরও বলা হয়, সবচেয়ে গুরুতর অপরাধের মধ্যে কিছু কমেছে আর কিছু স্থিতিশীল রয়েছে। সামান্য কিছু ধরনের অপরাধের মাত্রা বেড়েছে। নাগরিকদের এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থা নিয়ন্ত্রণ বজায় রাখছে বলেও বিশ্বাস রাখতে হবে। কেননা অপরাধের মাত্রা অপেক্ষাকৃত স্থিতিশীল রয়েছে।

পোস্টে গত পাঁচ বছর এবং গত ১০ মাসের অপরাধ পরিসংখ্যান সংযুক্ত করা হয়েছে। সব পরিসংখ্যান পুলিশ সদর দপ্তর কর্তৃক সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে সিএ প্রেস উইং।

পরিসংখ্যনে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে মোট মামলা হয়েছে ১২ হাজার ৫৪৫টি। এর মধ্যে ডাকাতি ৫৭, দস্যুতা ১০৪, খুন ৫৮৩, দ্রুত বিচার ১২৮, দাঙ্গা ১৯, ধর্ষণ ৩৯০, নারী ও শিশু নির্যাতন ১১৮৮, অপহরণ ৬৫, পুলিশ আক্রান্ত ২৪, সিঁধেল চুরি ২৩৩, চুরি ৬০৫, অন্যান্য কারণে রুজুকৃত মামলা ৬৮৯৩, অস্ত্র আইনে মামলা ১৫০টি, বিস্ফোরকদ্রব্য ১২৮টি, মাদকদ্রব্য ১৮২৭ এবং চোরাচালান ১৫১টি।

অক্টোবর মাসে মোট মামলা হয়েছে ১২ হাজার ৫৪৫টি। এর মধ্যে ডাকাতি ৬৮, দস্যুতা ১৫৭, খুন ৩৯৯, দ্রুত বিচার ৯৩, দাঙ্গা ৫, ধর্ষণ ৩৮৪, নারী ও শিশু নির্যাতন ১১৭৪, অপহরণ ৯৬, পুলিশ আক্রান্ত ৩৪, সিঁধেল চুরি ২৪৮, চুরি ৭২২, অন্যান্য কারণে রুজুকৃত মামলা ৬২১৮, অস্ত্র আইনে মামলা ১২০টি, বিস্ফোরক দ্রব্য ৮৬টি, মাদকদ্রব্য ৩১৭২ এবং চোরাচালান ২৩৭টি।

নভেম্বর মাসে মোট মামলা হয়েছে ১৩ হাজার ৯৫৩টি। এর মধ্যে ডাকাতি ৪৭, দস্যুতা ১৩৩, খুন ৩৩৭, দ্রুত বিচার ৯১, দাঙ্গা ১১, ধর্ষণ ৩২১, নারী ও শিশু নির্যাতন ১১৩০, অপহরণ ৫৭, পুলিশ আক্রান্ত ৪৯, সিঁধেল চুরি ২৩১, চুরি ৭১৬, অন্যান্য কারণে রুজুকৃত মামলা ৬৪৩২, অস্ত্র আইনে মামলা ১৫৯টি, বিস্ফোরকদ্রব্য ৫৬টি, মাদকদ্রব্য ৩৯৭৮ এবং চোরাচালান ১৯৪টি।

ডিসেম্বর মাসে মোট মামলা হয়েছে ১৩ হাজার ৭০৪টি। এর মধ্যে ডাকাতি ৭১, দস্যুতা ১৬০, খুন ৩০২, দ্রুত বিচার ৯০, দাঙ্গা ৯, ধর্ষণ ২৬৬, নারী ও শিশু নির্যাতন ৯৩২, অপহরণ ৭৪, পুলিশ আক্রান্ত ৪৩, সিঁধেল চুরি ২৩৭, চুরি ৭২৭, অন্যান্য কারণে রুজুকৃত মামলা অস্ত্র আইনে মামলা ১০৫টি, বিস্ফোরকদ্রব্য ৩৫টি, মাদকদ্রব্য ৪১৪৬ এবং চোরাচালান ১৮৩টি।

চলতি বছরের জানুয়ারি মাসে মোট মামলা হয়েছে ১৪ হাজার ৫৭২টি। এর মধ্যে ডাকাতি ৭১, দস্যুতা ১৭১, খুন ২৯৪, দ্রুত বিচার ৯১, দাঙ্গা ৮, ধর্ষণ ৩৯২, নারী ও শিশু নির্যাতন ১০৪৮, অপহরণ ১০৫, পুলিশ আক্রান্ত ৩৮, সিঁধেল চুরি ২৬২, চুরি ৭৯৭, অন্যান্য কারণে রুজুকৃত মামলা ৬৬০৩, অস্ত্র আইনে মামলা ১২৯টি, বিস্ফোরকদ্রব্য ৩৫টি, মাদকদ্রব্য ৪৩৮৬ এবং চোরাচালান ১৪২টি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোট মামলা হয়েছে ১৫ হাজার ১৬৭টি। এরমধ্যে ডাকাতি ৪৯টি, দস্যুতা ১৫১টি, খুন ৩৪৪টি, দ্রুত বিচার ৮৩টি, দাঙ্গা ১০টি, ধর্ষণ ৩৩৭টি, নারী ও শিশু নির্যাতন ১০৯১টি, অপহরণ ৭৮টি, অন্যান্য কারণে রুজুকৃত মামলা ৬০৫৯টি, অস্ত্র আইনে মামলা ১০১টি।

চলতি বছরের মার্চ মাসে মোট মামলা হয়েছে ১৬ হাজার ৪৫টি। এরমধ্যে ডাকাতি ৬৭টি, দস্যুতা ১৭৭টি, খুন ৩৪১টি, দ্রুত বিচার ৯০টি, দাঙ্গা ১৬টি, ধর্ষণ ৪৮৩টি, নারী ও শিশু নির্যাতন ১৫৭১টি, অপহরণ ৮৩টি, অন্যান্য কারণে রুজুকৃত মামলা ৭৮৪৯টি, অস্ত্র আইনে মামলা ১৩১টি।

চলতি বছরের এপ্রিল মাসে মোট মামলা হয়েছে ১৬ হাজার ৩১২টি। এরমধ্যে ডাকাতি ৪৬টি, দস্যুতা ১৪৯টি, খুন ৩৩৮টি, দ্রুত বিচার ৮৮টি, দাঙ্গা ৩টি, ধর্ষণ ৫৩৭টি, নারী ও শিশু নির্যাতন ১৫৬৭টি, অপহরণ ৮৯টি, অন্যান্য কারণে রুজুকৃত মামলা ৭৮৫৭টি, অস্ত্র আইনে মামলা ১৪০টি।

চলতি বছরের মে মাসে মোট মামলা হয়েছে ১৩ হাজার দুটি। এরমধ্যে ডাকাতি ৬০টি, দস্যুতা ১৭১টি, খুন ৩৪১টি, দ্রুত বিচার ৮০টি, দাঙ্গা ৮টি, ধর্ষণ ৫০৩টি, নারী ও শিশু নির্যাতন ১৫৮৪টি, অপহরণ ৮২টি, অন্যান্য কারণে রুজুকৃত মামলা ৭২৯১টি, অস্ত্র আইনে মামলা ১৯৮টি।

চলতি বছরের জুন মাসে মোট মামলা হয়েছে ১৩ হাজার দুটি। এর মধ্যে ডাকিতি ৭৪টি, দস্যুতা ১৫৩টি, খুন ৩৪৪টি, দ্রুত বিচার ৬৪টি, দাঙ্গা ৮টি, ধর্ষণ ৪৯২টি, নারী ও শিশু নির্যাতন ১৪৪১টি, অপহরণ ৮০টি, অন্যান্য কারণে রুজুকৃত মামলা ৭০৫১টি, অস্ত্র আইনে মামলা ২০৩টি।


এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026
img
আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা শর্মা, উপহার হাতে অতিথি হয়ে এলেন সব্যসাচী Feb 04, 2026
img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন আমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026
img
ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে সানি লিওন Feb 04, 2026
img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026