© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব কানিজ মওলা

শেয়ার করুন:
জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব কানিজ মওলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৬ পিএম | ১৪ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কা...

বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে সোমবার (১৪ জুলাই) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমকে/টিএ

মন্তব্য করুন