© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের অভিযানে ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

শেয়ার করুন:
পুলিশের অভিযানে ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ এএম | ১৫ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ওয়াদুদ আক

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু (৫৮) ও আওয়ামী লীগ নেতা শাহজাহান কবীরকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে ফুলবাড়িয়া থানা পুলিশ পৌরসভার মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়াদুদ আকন্দ দুদু ও পশ্চিম বাজার মোড়ে অভিযান চালিয়ে শাহজাহান কবীরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছেন, ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিনের ভাতিজা শাহজাহান কবীর।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. রুকনুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্টের ঘটনার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

আরআর

মন্তব্য করুন