© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ের আভাস

শেয়ার করুন:
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ের আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২২ এএম | ১৬ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; ">দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অ...

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এমকে/এসএন 

মন্তব্য করুন