© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

শেয়ার করুন:
মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৭ এএম | ১৬ জুলাই, ২০২৫
মেহেরপুরে ট্রাকচাপায় সরফরাজ খান সোনা (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ (বুধবার) সকাল ৮টার দিকে শহরের হোটেল বাজার এলাকার রনি রেস্তোরাঁর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সরফরাজ খান সোনা মৃত শামসুল আলম খান মোংলার ছেলে ও মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাক কলেজ মোড় থেকে হোটেল বাজারের দিকে বেপরোয়া গতিতে আসছিল। এ সময় সরফরাজ খান সোনা তার মোটরসাইকেলে করে হোটেল বাজার থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিলেন। রনি রেস্তোরাঁর সামনে পৌঁছালে ট্রাকটি পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিনি ট্রাকের চাকার নিচে চাপা পড়েন।

স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত এবং আটকের চেষ্টা চলছে।

কেএন/এসএন

মন্তব্য করুন