বিশ্ব বাজারে বেড়েছে ডলারের মান ও ট্রেজারি বন্ডের সুদহার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ নীতির কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ বাড়তে শুরু করেছে। এমন ইঙ্গিত মিলেছে সর্বশেষ মূল্যস্ফীতি প্রতিবেদনে। ফলে ট্রেজারি বন্ডের সুদের হার বেড়েছে এবং তা ডলারকে চাঙা করেছে, বিশেষ করে ইয়েনের বিপরীতে। খবর রয়টার্স

বুধবার (১৬ জুলাই) প্রকাশিত তথ্যে দেখা গেছে, জুন মাসে যুক্তরাষ্ট্রে কফি, অডিও যন্ত্রপাতি ও ঘর সাজানোর পণ্যের মতো আমদানিনির্ভর পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা মূলত ট্রাম্পের শুল্কনীতির প্রভাব বলেই মনে করা হচ্ছে।

এই মূল্যস্ফীতির ফলে বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের কাছ থেকে বছরের মধ্যে সুদের হার কমানোর সম্ভাবনা কম ধরে এগোচ্ছে। ট্রেজারি বন্ডের ফলন বাড়ায় বুধবার প্রতি ডলারে এখন পাওয়া যাচ্ছে ১৪৯ দশমিক শূন্য ৩ ইয়েন। তার আগে ডলারের বিপরীতে ইয়েনের মান ছিল ১৪৮ দশমিক ৯০।

অপরদিকে ইউরো ও পাউন্ডও আগের দিনের তিন সপ্তাহের নিম্নচাপের কাছাকাছিই লেনদেন হয়েছে। ইউরোর মান ছিল ১ দশমিক ১৬০৮ ডলার আর পাউন্ডের মান ছিল ১ দশমিক ৩৩৯৪ ডলার।

ইভলিন পার্টনার্সের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট নাথানিয়েল কেসি বলেন, মূল পণ্যের দামে সামান্য ঊর্ধ্বগতি হতে পারে শুল্কজনিত মূল্যস্ফীতির সূচনা। তবে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই রিপোর্ট বড় কোনো উদ্বেগ তৈরি না করলেও, ফেড ও চেয়ারম্যান পাওয়েল সুদের হার কমাতে এখন আরও সতর্ক হতে পারেন।

বর্তমানে ব্যবসায়ীরা ডিসেম্বরে ফেডের সুদ কমানোর সম্ভাবনা ৪৩ বেসিস পয়েন্ট হিসেবে মূল্যায়ন করছেন, যা সপ্তাহের শুরুতে ছিল ৫০ বেসিস পয়েন্টের ওপরে।

এখন বাজারের নজর যুক্তরাষ্ট্রের প্রযোজক মূল্যসূচক (পিপিআিই) প্রকাশের দিকে, যা মূল্যস্ফীতির প্রবণতা সম্পর্কে আরও স্পষ্টতা দেবে।

বুধবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে ৪ দশমিক ৪৯৫ শতাংশে পৌঁছায়, যা এক মাসের সর্বোচ্চ। ২ বছর মেয়াদি বন্ডের হার ছিল ৩ দশমিক ৯৪৬৩ শতাংশ। ডলার সূচক অন্যান্য মুদ্রার বিপরীতে এক মাসের মধ্যে সর্বোচ্চ ৯৮ দশমিক ৫৪ তে অবস্থান করে।

অস্ট্রেলিয়ান ডলারের মান গতকাল শূন্য দশমিক ৪৫ শতাংশ কমেছে। আজ সকালে তা অবশ্য অল্প একটু বৃদ্ধি পেয়ে শূন্য দশমিক ৬৫১৭ ডলারে উঠেছে। নিউজিল্যান্ডের ডলারের মান বেড়েছে শূন্য দশমিক ১৭ শতাংশ।

বিনিয়োগকারীদের একাংশ আশঙ্কা করছেন, ট্রাম্প ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সরিয়ে এমন কাউকে আনতে পারেন যিনি সুদের হার কমানোর পক্ষে হবেন, যা মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে।

ট্রাম্প ইতিমধ্যেই ফেডের সদর দপ্তরের ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের সংস্কার ব্যয়ের অতিরিক্ত খরচের বিষয়টি ‘অফেন্স’ বলে উল্লেখ করেছেন।

বাণিজ্যক্ষেত্রে, ইন্দোনেশিয়া জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠিন আলোচনা শেষে শুল্ক হার ৩২ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে আনতে পেরেছে।

ট্রাম্প এদিকে জানিয়েছেন, ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, এবং আরও কিছু চুক্তি আসছে। একই সঙ্গে ফার্মাসিউটিক্যাল পণ্যে নতুন শুল্ক আরোপের দিকেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

কেএন/এসএন


Share this news on:

সর্বশেষ

img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026