© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপির আগমন ঠেকাতে আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সড়ক অবরোধ

শেয়ার করুন:
এনসিপির আগমন ঠেকাতে আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০০ পিএম | ১৬ জুলাই, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের গোপালগঞ্জ আগমন ঠেকাতে কোটালীপাড়ায় সড়ক অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ সকাল ১০টা থেকে উপজেলার অবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়ক অবরোধ করে রেখেছে।

লাঠি সোটা নিয়ে এনসিপির আগমন ঠেকাতে সড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

এ সময় গোপালগঞ্জ-পয়সারহাট-গৌরনদী সড়কটিতে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, 'আমরা আজকের এই প্রতিরোধে বাধা দিয়েছিলাম। কিন্তু তারা পুলিশের বাধাকে উপেক্ষা করে সড়কটি অবরোধ করে রেখেছে।

আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স নেই, আমরা তাদেরকে প্রতিরোধ করতে গেলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে তারা সড়কে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে।'

কেএন/এসএন

মন্তব্য করুন