© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪৯৪ অবৈধ অভিবাসী

শেয়ার করুন:
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৪৯৪ অবৈধ অভিবাসী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩২ পিএম | ১৬ জুলাই, ২০২৫

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করে

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার রাতে সেরিকাম বাগানের পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্ট থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জিম), কুয়ালালামপুরের জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ), সুবাং জায়া সিটি কাউন্সিল (এমবিএসজে), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) ও সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) যৌথভাবে অভিযানে অংশ নেয়।

ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা জানান, অভিযানকালে মোট ৭৪১ জন বিদেশিকে তল্লাশি করা হয়। যার মধ্যে পরিচয়পত্রহীন, পাস শর্ত লঙ্ঘনকারী, অনুপ্রবেশকারী এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৫৭ পুরুষ, ১০৭ নারী ও ৩২ শিশুসহ ৪৯৪ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নাগরিক। তারা সেলাঙ্গরের পাইকারি বাজার, নির্মাণ ক্ষেত্র এবং গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।

টিএ/

মন্তব্য করুন