© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন খুলনায়, সংবাদ সম্মেলন রাত সাড়ে ৯টায়

শেয়ার করুন:
এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন খুলনায়, সংবাদ সম্মেলন রাত সাড়ে ৯টায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৪ পিএম | ১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা।

আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গাড়িবহর নিয়ে তারা খুলনা শহরে প্রবেশ করেন।

এর মধ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারা খুলনা সার্কিট হাউজে; আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ অন্য কেন্দ্রীয় নেতারা একটি হোটেলে উঠেছেন।

এনসিপির খুলনার মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত বলেন, রাত সাড়ে ৯টার দিকে খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করা হবে।

কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবেন কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে বিকালে খুলনা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতৃবৃন্দ খুলনা থেকে গোপালগঞ্জে যান এবং সেখান থেকে কেন্দ্রীয় নেতাদের খুলনায় নিয়ে আসেন।

টিএ/

মন্তব্য করুন