© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাভারে গ্রেফতার যুবলীগ নেতা মুরগি হেলাল

শেয়ার করুন:
সাভারে গ্রেফতার যুবলীগ নেতা মুরগি হেলাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০০ পিএম | ১৬ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">ঢাকার উপকন্ঠ সাভারে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায়

ঢাকার উপকন্ঠ সাভারে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় নিহতের পরিবারের করা মামলায় শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও সাভার থানা যুবলীগ নেতা মুরগি হেলালকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে সাভারের মজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হেলাল সাভার পৌরসভার মজিদপুর এলাকার হারুন অর রশিদের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সক্রীয় কর্মী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় নিহতের স্বজনের করা মামলার এজাহারভুক্ত আসামি হেলাল। সরকার পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার ভোররাতে পৌরসভার মজিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গ্রেফতার হেলালের বিরুদ্ধে নিহত ছাত্র-জনতার স্বজনের করা হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে। এসব মামলায় যুবলীগ নেতা হেলালের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

এফপি/টিএ

মন্তব্য করুন