গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে চলমান অস্থির পরিস্থিতি এবং প্রশাসনের জারি করা কারফিউর কারণে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হবে।

বিশ্ববিদ্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বর্তমানে গোপালগঞ্জ শহরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। শহরজুড়ে ১৪৪ ধারা জারি রয়েছে এবং সন্ধ্যার পর থেকে আনুষ্ঠানিকভাবে কারফিউ কার্যকর হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা জরুরি।

এর আগে, একই দিনে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলার জেরে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে চারজন নিহত হন এবং পুলিশসহ আহত হন আরও অনেকেই। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) ও গোপালগঞ্জ সদরের ইমন (২৪)। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে হঠাৎ হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তারা মঞ্চে উঠে সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করে এবং উপস্থিত নেতাকর্মীদের মারধর করে। হামলাকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটায়।

পরে এনসিপির নেতারা আশ্রয় নেন গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে। পাশাপাশি বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

উল্লেখ্য, রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে এনসিপির পক্ষ থেকে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালনের অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ আয়োজন করা হয়েছিল।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026
img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026