© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে এনসিপির পথসভা, নিরাপত্তায় ৪০০ পুলিশ সদস্য

শেয়ার করুন:
ফরিদপুরে এনসিপির পথসভা, নিরাপত্তায় ৪০০ পুলিশ সদস্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৩ পিএম | ১৭ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুরে পথসভা আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে। সভা ঘিরে গোটা এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকেই সভাস্থলে ভিড় করছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী।

মঞ্চের নির্মাণকাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। জনতা ব্যাংক মোড় এলাকায় দেখা গেছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, যারা মঞ্চ ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

ফরিদপুর এনসিপির সিনিয়র আহ্বায়ক এস এম জাহিদ জানান, ‘নেতৃবৃন্দ এখনো ফরিদপুরে পৌঁছননি। তাদের আসার পথে মধুখালীতে আরো একটি পথসভা করার কথা রয়েছে।

গোপালগঞ্জের মতো কোনো হামলা বা বিশৃঙ্খলার আশঙ্কা আমরা করছি না। ফরিদপুরের মানুষ সুশৃঙ্খল ও ভদ্র। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান সম্পন্ন হবে।’

ফরিদপুর কোতোয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘পথসভাকে কেন্দ্র করে চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা নিরবচ্ছিন্ন টহল দিচ্ছেন। নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। আমাদের প্রত্যাশা, পথসভা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবে সম্পন্ন হবে।’


পিএ/এসএন

মন্তব্য করুন