© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরিচালকের ডাকে ঢাকায় আসছেন স্বস্তিকা

শেয়ার করুন:
পরিচালকের ডাকে ঢাকায় আসছেন স্বস্তিকা

কলকাতার স্বস্তিকা মুখার্জি

entertainment-reporter
০৪:৫৭ পিএম | ২৫ আগস্ট, ২০১৯

কলকাতার স্বস্তিকা মুখার্জি। এর আগে বাংলাদেশের সিনেমায় শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ নামে একটি যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করেছিলেন তিনি। এরপর আর এই দেশে কাজ করা হয়নি তার।

তবে দীর্ঘ সময় পর আবারো সুযোগ এল স্বস্তিকার। আবার ঢাকার ছবিতে দেখা যাবে তাকে। নাম ঠিক না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন নয়া পরিচালক পারভেজ আমিন।

তার কাছ থেকে জানা যায়, এখনো স্বস্তিকাকে নেয়ার চূড়ান্ত চুক্তি হয়নি। তবে আপাতত কথা হয়েছে। সেই কথায় সায় দিয়েছেন তিনি। এমনকি বাংলাদেশের ছবিতে কাজ করা ইচ্ছাও পোষণ করেছেন স্বস্তিকা।

পারভেজ আমিনের ভাষ্য, সম্প্রতি কলকাতায় গিয়ে নতুন একটি ছবির বিষয়ে স্বস্তিকার সঙ্গে কথা বলেছি। তবে চুক্তিবদ্ধের আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে।

আগামী জানুয়ারি মাস থেকে নতুন ছবির কাজ শুরু করার ইচ্ছে রয়েছে পরিচালকের।

স্বস্তিকা

স্বস্তিকা জানান, পারভেজ আমিনের সঙ্গে কথা হয়েছে। কিছুদিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। আর এই ছবির কথা পাকাপোক্ত হলে আমার ঢাকায়ও আসা হবে।

জানা গেছে, পারভেজ আমিনের সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা। তবে তার বিপরীতে কে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।

বর্তমানে কলকাতায় সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। সিনেমাটি প্রযোজনা করবেন কাজী সাইফুল।

এর আগে, ছোটপর্দার জন্য বেশকিছু নাটক নির্মাণ করলেও চলচ্চিত্রে পারভেজ আমিনের এটাই প্রথম কাজ।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন