© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ষড়যন্ত্র করে চোরাই পথে রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করলে, জণগণ তা মানবে না : এ জেড এম জাহিদ

শেয়ার করুন:
ষড়যন্ত্র করে চোরাই পথে রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করলে, জণগণ তা মানবে না : এ জেড এম জাহিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৭ পিএম | ১৮ জুলাই, ২০২৫
গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে, দেশে এখনও স্বৈরাচারের সক্রিয় গোষ্ঠী রয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে কুৎসা করা হয়েছে। জিয়াউর রহমানকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। এটা রাজনীতির ভাষা নয়, এটা স্বৈরাচারের ভাষা।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করছে, জনগণ তা মেনে নিবে না। দেশের মানুষের মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

মিটফোর্ড হত্যকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় দলীয় ট্যাগ দেয়া যাবে না। অন্যায় যারা করবে, তাদের আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব।

উল্লেখ্য, বিচারালয়ে জনগণের যাতে সুষ্ঠু বিচার পায়, তা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন এ জেড এম জাহিদ।


পিএ/এসএন

মন্তব্য করুন