© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারা দেশে বিশেষ অভিযানে ১৬৪১ জন গ্রেফতার

শেয়ার করুন:
সারা দেশে বিশেষ অভিযানে ১৬৪১ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ পিএম | ১৮ জুলাই, ২০২৫
গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরো এক হাজার ৫৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৮৭ জন।

আজ শুক্রবার (১৮ জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৫৮৭ জনসহ মোট ১ হাজার ৬৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, অভিযানকালে ১টি দেশীয় স্টেনগান, ১টি ওয়ান শ্যুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড এলজি।


পিএ/এসএন

মন্তব্য করুন