© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে মহিলা লীগ নেত্রী তানিয়া গ্রেফতার

শেয়ার করুন:
জামালপুরে মহিলা লীগ নেত্রী তানিয়া গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৯ পিএম | ১৮ জুলাই, ২০২৫
জামালপুর জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া আফরিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার (১৮ জুলাই) রাত ২টার দিকে শহরের পাথালিয়া এলাকার নিজবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জামালপুর গোয়েন্দা পুলিশের ওসি নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ মামলা রয়েছে।

তাকে আদালতে পাঠানো হয়েছে।


পিএ/এসএন

মন্তব্য করুন