© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কীসের অপেক্ষায় শান্তা?

শেয়ার করুন:
কীসের অপেক্ষায় শান্তা?

অভিনেত্রী ও উপস্থাপিকা শান্তা জাহান

entertainment-reporter
০৬:১৩ পিএম | ২৫ আগস্ট, ২০১৯

অভিনেত্রী ও উপস্থাপিকা শান্তা জাহান। অনেকদিন ধরে তার ইচ্ছা, বড় পর্দায় কাজ করবেন। কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রচারও হয়। এরপর থেকে বিভিন্ন সূত্র থেকে ছবির অফার পাচ্ছেন তিনি।

শান্তা নিজেই জানিয়েছেন, খবরের পর থেকে বহু নির্মাতা চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন আমাকে। এর মধ্যে অনেকে গল্প এবং স্ক্রিপ্টও শেয়ার করেছেন।

তিনি আরো জানান, পরিচালকদের অনেকের সঙ্গে কথাবার্তাও হয়েছে তার। তবে এখনই কিছু চূড়ান্ত করেননি তিনি।

মূলত চলচ্চিত্রে শান্তা তার অভিষেকটা ভালোভাবেই করতে চাইছেন। তাই গল্প, চরিত্র এবং নির্মাতার দিকেও নজর দিচ্ছেন তিনি।

শান্তা

চলচ্চিত্রে অভিনয় করার প্রবল আগ্রহ তার মনের ভেতর জন্মেছে উল্লেখ করে শান্তা বলেন, মানসিকভাবে আমি চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত। ভালো গল্প এবং ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছি। সবকিছু ব্যাটে-বলে মিললেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। তবে আমি একটি ভালো গল্পের ছবিতে অভিনয় করতে চাই। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩০টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন শান্তা। গেল ঈদুল ফিতরে ফেরদৌস হাসান প্রিন্সের নির্দেশনায় একটি টেলিভিশনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এতে তার সহশিল্পী ছিলেন ওমর মালিক।

শান্তা

গেলো এপ্রিলে শান্তা প্রথমবারের মতো উপস্থাপনার জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন। অভিনয়ে শান্তা জাহানকে প্রথম দেখা যায় মাবরুর রশীদ বান্নাহর ‘নাইন অ্যান্ড হাফ’ নাটকে।

এদিকে, সর্বশেষ এজাজ মুন্নার ‘বউ বিবি বেগম’ নাটকে অভিনয় করেছেন শান্তা। এর আগে, বিকাশের বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

এদিকে, বর্তমানে বিভিন্ন টেলিভিশনের একাধিক অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মডেল-উপস্থাপিকা শান্তা জাহান।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন