© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো

শেয়ার করুন:
ফের গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০০ পিএম | ১৮ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জার

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় বাড়ানো আবারও বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় জেলা প্রশাসন।

তাতে বলা হয়, চলমান কারফিউ আজ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত চলমান বহাল থাকবে।

সবশেষ গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত জেলায় কারফিউ চলে। এরপর দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। তারপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলার কথা বলা হলেও আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে কারফিউর সময় নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।

টিকে/

মন্তব্য করুন