© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে নদীপথে বাড়ানো হয়েছে কোস্ট গার্ড ও নৌবাহিনীর টহল

শেয়ার করুন:
গোপালগঞ্জে নদীপথে বাড়ানো হয়েছে কোস্ট গার্ড ও নৌবাহিনীর টহল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৯ পিএম | ১৮ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে নদীপথে টহল জোরদার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

শুক্রবার (১৮ জুলাই) কোস্ট গার্ড সদর দপ্তরের লেফটেন্যান্ট কমান্ডার (মিডিয়া কর্মকর্তা) হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা দিনরাত টহল চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজন নৌযানে তল্লাশি, যাত্রী পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। 

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী, যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।


ইউটি/এসএন



মন্তব্য করুন