© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদযাত্রা ঘিরে সংঘর্ষ: কোটালীপাড়ায় আ.লীগের ১৬৫৫ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ১২

শেয়ার করুন:
পদযাত্রা ঘিরে সংঘর্ষ: কোটালীপাড়ায় আ.লীগের ১৬৫৫ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ১২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪২ এএম | ১৯ জুলাই, ২০২৫

<div><div><div> <div>গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত এই মামলায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) কোটালীপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে মামলাটি করেন।

গ্রেফতাকৃত আসামিরা হলেন- আব্দুল আলিম (১৮), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।

কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে প্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় আজ পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে।

এফপি/টিএ

মন্তব্য করুন