নড়াইলে সেনাবাহিনীর অভিযানে অবৈধ ট্রাক ও ১০টি মোটরসাইকেল জব্দ
ছবি: সংগৃহীত
০৮:০৮ এএম | ২০ জুলাই, ২০২৫
নড়াইলের লোহাগড়ায় সেনাবাহিনীর অভিযানে একটি অবৈধ বালুর ট্রাক ও ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় বাস, ট্রাক, মোটরসাইকেলসহ ব্যক্তিগত গাড়িতে জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা।
শনিবার (১৯ জুলাই) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নড়াইল-ঢাকা মহাসড়কের উপজেলার সিএন্ডবি চৌরাস্তা ও উপজেলা গেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী।
অভিযানে, দূরপাল্লার বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়িসহ সবধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সড়কে দাপিয়ে বেড়ানো অবৈধ বালুর ট্রাকসহ ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি আইন অমান্য করার দায়ে দুটি দূরপাল্লার পরিবহনসহ মোট চারটি গাড়িকে জরিমানা করা হয় ২৫ হাজার টাকা।
কেএন/টিকে