© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমাবেশের অসুস্থতা কাটিয়ে দায়িত্বপালনে খুলনা যাচ্ছেন ডা. শফিকুর রহমান

শেয়ার করুন:
সমাবেশের অসুস্থতা কাটিয়ে দায়িত্বপালনে খুলনা যাচ্ছেন ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ পিএম | ২০ জুলাই, ২০২৫
সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়া আবার উঠে দাঁড়ানো, আবার দলের সফরে যোগ দেয়া সাহসী নেতা জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এবার যাচ্ছেন খুলনায়। উদ্দেশ্য- সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদের পরিবারকে শান্তনা দেওয়া। ২২ জুলাই সকালে তার খুলনা যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমীরে জামায়াত ২০ জুলাই খুলনা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সমাবেশস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত কোথাও সফর না করার পরামর্শ দিয়েছেন। এজন্য ২২ জুলাই তিনি খুলনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমীরে জামায়াতের খুলনার সফরসূচি পরে জানানো হবে বলেও জানান তিনি।

তবে সম্ভবত, সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে খুলনার দাকোপের মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে, তার কবর জিয়ারত শেষে আবারো ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করতে পারেন। এসময় আমীরে জামায়াতের সাথে নিজেও থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

টিকে/

মন্তব্য করুন