© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবনায় আওয়ামী লীগ নেতা মিনহাজসহ ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ

শেয়ার করুন:
পাবনায় আওয়ামী লীগ নেতা মিনহাজসহ ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৫ পিএম | ২০ জুলাই, ২০২৫
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও অভিযান চালিয়ে আরও ১৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাতে ঈশ্বরদী শহরের শেরশাহ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় মিনহাজ ফকিরকে।

তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

রোববার (২০ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে মিনহাজ ফকিরের নাম উঠে আসে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। একই রাতে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এমআর/টিএ 

মন্তব্য করুন