সড়কে এমন সব যানবাহন আছে, যা থাকার কথা নয় : সড়ক উপদেষ্টা

বাংলাদেশের এমন সব যানবাহন আছে, যেগুলো থাকার কথা ছিল না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, আপনারা জানেন আজ থেকেই মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়িগুলো তুলে নেওয়ার জন্য বিআরটিএর অভিযান চলমান আছে। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কোনো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করা আমাদের উদ্দেশ্য না। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়কে থাকলে যানজট তৈরি করে।

রোববার (২০ জুলাই) দুপুরে রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস এফডিসি কাউন্টারের কাছে বাসে র‌্যাপিড পাস ব্যবহার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, দীর্ঘদিনের অভিযোগ তো আর একদিনে শেষ করা যাবে না। আমরা চেষ্টা করছি কিছু একটা সূচনা করতে। অন্তত আমরা যেন কিছুটা অভিযোগ লাঘব করতে পারি। মেট্রোরেল হওয়াতে জনমনে একটা স্বস্তি হয়েছে এবং যাতায়াতে একটা গতি এসেছে। সড়কেও আমাদের সেই গতিটা আনতে হবে।

তিনি বলেন, আমরা শ্রমিক নেতা শিমুল বিশ্বাসের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়িগুলোকে সরাতে হবে। আমরা সরকারের পক্ষ থেকে বলেছি, বিশেষ রেয়াতি হারে ঋণের ব্যবস্থা করব। কিন্তু মেহেরবানি করে এই বাসগুলো আপনাদের সরাতে হবে। বাস মালিককে ক্ষতিগ্রস্ত করার সরকারের উদ্দেশ্য না।

সড়ক উপদেষ্টা বলেন, যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে হবে। আমরা যদি যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে পারি তবে বর্তমান ব্যবস্থাতেই অনেকটা গতি আসবে। আমাদের একটাই উদ্দেশ্য সড়কের গতি বৃদ্ধি করা। বাইরের দুনিয়াতে যেটা আগে থেকে ছিল সেটা আমরা এখন করতে চাই। টিকিটের জন্য যেন লম্বা লাইন ধরতে না হয় সেজন্য অ্যাপের মাধ্যমে টিকিটিংয়ের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম প্রমুখ।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026
img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026