© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

শেয়ার করুন:
ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ পিএম | ২০ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; ">টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ ড্রাম তেল ডাকাতির ঘটনায় হওয়া মামল

টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ ড্রাম তেল ডাকাতির ঘটনায় হওয়া মামলায় আনোয়ার হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২০ জুলাই) বিকেলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (১৯ জুলাই) বিকেলে ময়মনসিংহের ভালুকা মাস্টারবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয় আনোয়ারকে। তিনি ওই এলাকার আব্দুল বারেকের ছেলে।

র‌্যাব কমান্ডার জানান, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৪৫ ড্রাম সয়াবিন তেল ও ১৫ ড্রাম পাম ওয়েল তেল ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২২-৮৯৫১) করে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকা থেকে জয়পুরহাটের দিকে নেওয়া হচ্ছিল। ৩০ নভেম্বর ভোররাতে টাঙ্গাইলের মির্জাপুরের ফতেপুর শুভূল্যা এলাকা থেকে একটি হাইয়েস গাড়িতে সাত-আটজন দুষ্কৃতকারী ডিবি পুলিশ পরিচয়ে ট্রাক থামিয়ে ট্রাকচালক ও হেলপারকে হাত-পা ও মুখ কসটেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৬০ ড্রাম তেল ডাকাতি করে নিয়ে যায়। পরে ২ ডিসেম্বর ট্রাকটির চালক আবুল বাশার বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, রবিবার দুপুরে আনোয়ারকে আদারতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমকে/এসএন

মন্তব্য করুন