© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন:
রাজধানীর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৫ এএম | ২১ জুলাই, ২০২৫
রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাত পৌনে ৮টার দিকে রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি। এগুলো শক্তিশালী ককটেল ছিল না। বাজির মতো শব্দ হয়েছে।

তিনি আরো বলেন, কোনোদিক থেকে এসে বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে কোনো খোবর এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দূর থেকে কেউ ছুড়ে মেরেছে।




ইউটি/টিএ


মন্তব্য করুন