© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধোবাউড়ায় পিকআপ ভর্তি ভারতীয় মদসহ ১ জন আটক

শেয়ার করুন:
ধোবাউড়ায় পিকআপ ভর্তি ভারতীয় মদসহ ১ জন আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৫ এএম | ২১ জুলাই, ২০২৫

<p style="text-align: justify; ">ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের অভিযানে পিকআপভর্তি ভারতীয় মদসহ আ

ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের অভিযানে পিকআপভর্তি ভারতীয় মদসহ আজিজুর রহমান হৃদয় (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।


আজ সোমবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। আটক হওয়া আজিজুর গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার হানিফ সওদাগরের ছেলে।


ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, ‘গভীর রাতেই বিশ্বস্ত সূত্রে জানতে পারি, ধোবাউড়া দিয়ে ভারতীয় মদের বড় চালান যাবে।

সেই মোতাবেক আমি ও ওসি (তদন্ত)-সহ সব ফোর্স মাঠে নেমে যাই এবং ভোর ৫টার দিকে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পিকআপটি আটক করে তল্লাশি চালাই। সেখানে অভিনব কায়দায় বস্তায় রাখা ৭০টি আইচ ভটকা, ২৪টি মেঘডয়েল, ২২টি এসি ব্ল্যাকসহ মোট ১১৬ বোতল ভারতীয় মদসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে ধোবাউড়া থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরো কারা জড়িত আমরা তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব।


পিএ/টিকে

মন্তব্য করুন