© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারাল যুবক

শেয়ার করুন:
খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারাল যুবক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৩ পিএম | ২১ জুলাই, ২০২৫

<div><div><div><div style="text-align: justify; ">করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দীপ রা

করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দীপ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত তিনটা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

দীপ রায়, বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াত জানান, দীপ করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অবস্থার অবনতি হলে রবিবার (২০ জুলাই) বিকেলে তাকে খুমেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ জুলাই) ভোররাতে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, এটিই এ বছরে খুলনায় প্রথম করোনায় মৃত্যু।


পিএ/টিকে

মন্তব্য করুন