© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০২ জন

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০২ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৩ পিএম | ২১ জুলাই, ২০২৫
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬০২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৮২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৭২০ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬০২ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় শাটারগান, ১টি পাইপ গান, ৫টি শটগানের কার্তুজ, ২টি ককটেল, ১টি এলজি ও ১টি কাঠের বাটযুক্ত ছোরা।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদফতর।

এমআর/টিকে 

মন্তব্য করুন