মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালেন মা

রাজধানীর উত্তরা এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার মেয়ে রজনী খাতুন (৩৭)।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রজনী। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রজনী মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আলমডাঙ্গার হারদী কৃষি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। তার স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের একমাত্র মেয়ে ঝুমঝুম খাতুন (১২) মাইলস্টোন স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

প্রতিদিনের মতোই সোমবার দুপুরে স্কুল শেষে মেয়েকে আনতে গিয়েছিলেন রজনী। এ সময় হঠাৎই একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের ভবনে আছড়ে পড়ে। বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রজনী খাতুন। মেয়েটি অল্পের জন্য রক্ষা পেলেও মায়ের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার। রজনীর ভাই আশিক আহমেদ বলেন, প্রতিদিনই বোন স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে আসতো। আজও গিয়েছিল। কে জানতো, এমন এক বিভীষিকাময় মুহূর্ত তার জন্য অপেক্ষা করছে!

এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মটমুড়া ইউনিয়নে মানুষের মুখে মুখে এখন একটাই কথা— মেয়ে ঝুমঝুমকে বাঁচাতে গিয়ে মা হারিয়ে গেলেন। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026
বিয়ে ভাঙার কারণ জানালেন পরীমনি Feb 04, 2026
পাপারাজ্জির প্রশ্নে বিরক্ত নন সোনম Feb 04, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭ নেতাকর্মী Feb 04, 2026
img
আন্তর্জাতিক মানের দুইটি ছবিতে প্রতীকী চরিত্রে সাই পল্লবি Feb 04, 2026
img
ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকেই: হান্নান মাসউদ Feb 04, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে: ওয়াদুদ ভুইঁয়া Feb 04, 2026
img
‘দ্য প্যারাডাইস’, বাজেট ছুঁয়েছে ২০০ কোটি Feb 04, 2026
img
একটি মহল হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে: সাইফুল হক Feb 04, 2026
img
ফের একই সঙ্গে পর্দার জনপ্রিয় জুটি Feb 04, 2026
img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026