© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন পাইলট তৌকির ইসলাম সাগর

শেয়ার করুন:
রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন পাইলট তৌকির ইসলাম সাগর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৪ এএম | ২২ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ সমাহিত করা হবে রাজশাহীতে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বাদ আসর নগরীর সপুরা ঈদগাহে জানাজা শেষে নগরীর সপুরা গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন নিহত তৌকিরের নানা আজিজুর রহমান।

তিনি বলেন, বিধ্বস্ত বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ হেলিকপ্টারে নেওয়া হবে রাজশাহীতে। বিকেলে সপুরা ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। 
 
এ দিকে পাইলট তৌকির সাগরের মৃত্যুতে শোকের আবহ পুরো রাজশাহী নগরীজুড়ে। সকাল থেকেই ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেছেন স্বজনরা। তৌকিরের বন্ধু-বান্ধবসহ পরিচিতজনরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। জেলা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দোয়ার আয়োজন করেছে।

টিকে/

মন্তব্য করুন