© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়ার আভাস

শেয়ার করুন:
ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়ার আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ এএম | ২৩ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি বলেছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে শুষ্ক।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। একই সঙ্গে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এমকে/এসএন

মন্তব্য করুন