© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরানো হলো বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীবকে

শেয়ার করুন:
সরানো হলো বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীবকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৭ পিএম | ২৩ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে পদ থেকে সরিয়ে এ পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার।

মো. আহসান হাবীবকে সরিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের নতুন পরিচালক করা হয়েছে।

একইসঙ্গে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এসএন 

মন্তব্য করুন