© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ গ্রেফতার

শেয়ার করুন:
ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৮ পিএম | ২৩ জুলাই, ২০২৫
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ আজাদকে গ্রেফতার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুস সামাদ মৌলভীবাজার সদর জেলার ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো. আকিব আলীর ছেলে।

জানা গেছে, ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ আজাদ ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে যান। এ সময় কর্মকর্তারা কাগজপত্র যাচাই-বাছাই করে মামলার তথ্য পান। পরে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াছ হোসাইন মুস্নী বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই-বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা রয়েছে।

পরে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি জানালে আসামির নামে ৭টি মামলার তথ্য আসে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ খুঁজছিল।
 
বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, সাত মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

এমআর/এসএন   

মন্তব্য করুন