বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের ব্যবহৃত জিনিসপত্র গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ লক্ষ্যে একটি নিলাম কমিটি গঠন করে দিয়েছেন।

কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার ব্যবস্থা করা হবে। কমিটি নিলাম প্রক্রিয়ার মানদণ্ড নির্ধারণ করেছে এবং আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

সম্পদের অবিশ্বাস্য তালিকা-
ইতিমধ্যে জব্দকৃত সম্পদের একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা দেখে নিলাম কমিটির সদস্যরা বিস্মিত হয়েছেন। তাঁদের বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে এমন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করতে পারেন! দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যেই শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীরের বিরুদ্ধে মামলা করেছে।

কমিটির একজন সদস্য বাসসকে বলেন, ফ্ল্যাটের ব্যবহৃত জিনিসপত্র তালিকা করার সময় মনে হয়েছে, আমরা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট মার্কোস ও ইমেলদা মার্কোসের সম্পদের তালিকা তৈরি করছি। আশির দশকে দুনিয়া কাঁপানো মার্কোস দম্পতির কথা মনে পড়ে গেল। ইমেলদা মার্কোসের জুতা, ব্যবহৃত পোশাক, অন্য সামগ্রী ও প্রসাধনের মুখরোচক সংবাদ ওই সময় আলোচিত ছিল। এ যেন বেনজীর দম্পতির সঙ্গে ফিলিপাইনের মার্কোস দম্পতির রাশি জাতকের মিল!

বিশাল সংখ্যক ব্যক্তিগত সামগ্রী-
ওই সদস্য আরও জানান, বেনজীরের এই আলিশান ফ্ল্যাটে জব্দ তালিকার ২৪৬টি আইটেমের মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করলেই পুরো চিত্র পাওয়া যাবে। শুধু একটি ভবনের ফ্ল্যাটেই পাওয়া তাঁদের ব্যবহৃত সামগ্রীর মধ্যে রয়েছে:

শার্ট: ১২২ টি
প্যান্ট: ২৬৬ টি
ব্লেজার: ৩০ টি
স্যুট: ৮ টি
টি-শার্ট: ৭২২ টি
পাঞ্জাবি: ২২৪ টি
পায়জামা: ৪৭ টি
স্যান্ডেল: ৮৮ জোড়া
কেডস: ৩৫ জোড়া
জুতা: ৩৮ জোড়া
শাড়ি: ৪৯৪ টি
থ্রি–পিস: ২৫০ সেট
সালোয়ার-কামিজ: ৪৯৬ টি
ব্লাউজ: ৬৫ টি
জামা: ২১২ টি
জ্যাকেট: ৫৬ টি
বেডশিট: ১০৯ টি
লেডিস ভ্যানিটি ব্যাগ: ৭৫ টি
লেডিস টপস: ৬২২ টি
সোয়েটার (পুরুষ) : ১১ টি
সোয়েটার (লেডিস) : ৩৪ টি
লেডিস প্যান্ট: ৩৫৫ টি
লেডিস টি-শার্ট: ২৮ টি
নাইট ড্রেস: ৫৮ টি
ওড়না: ৩৪৭ টি
শাল চাদর: ৮৯ টি
শীতের জামা: ১৩২ টি
লেহেঙ্গা: ১৬ টি
সানগ্লাস: ৩৪ টি
ট্রাউজার: ৬৭ টি

এ ছাড়া বডি স্প্রে ও পারফিউম, ড্রয়িংরুম, বৈঠকখানা, থিয়েটার রুম, করিডর বৈঠকখানা, কিচেন রুম, মাস্টার বেডসহ অন্যান্য বেডরুমের ব্যবহৃত জিনিসপত্রও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট- 
গুলশানের র‍্যানকন টাওয়ারের চারটি আলিশান ফ্ল্যাটকে একত্রিত করে বেনজীর দম্পতি এই ডুপ্লেক্স ফ্ল্যাটটি তৈরি করেন। এতে সুইমিং পুল, মিনি থিয়েটার রুম, অতিথি বিনোদন বৈঠকখানাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। অনুসন্ধান টিম জানিয়েছে, পুরো ফ্ল্যাটে ১৯টি ফ্রিজ এবং প্রায় ১০০ টন এসি রয়েছে। সুইমিংপুলে ব্যবহৃত আধুনিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীও ফ্ল্যাটে পাওয়া গেছে।

তবে, ফ্ল্যাটের খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, চেয়ার, আলমারি, ওয়ার্ডরোবসহ মূল্যবান সামগ্রীগুলো এই প্রাথমিক নিলামের বাইরে রাখা হয়েছে। এগুলোর বিষয়ে পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিলাম কমিটি-
আদালত কর্তৃক গঠিত নিলাম কমিটিতে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রতিনিধি, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের একজন প্রতিনিধি এবং ইস্পাত প্রকৌশল অধিদপ্তরের চেয়ারম্যানের একজন প্রতিনিধি। দুদকের উপপরিচালক (সম্পদ ব্যবস্থাপনা) সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন।

বেনজীরের অর্থ পাচার ও দেশত্যাগ-
আওয়ামী লীগ সরকারের পতনের আগেই ২০২৪ সালের ৪ মে মিথ্যা ঘোষণায় নতুন পাসপোর্ট বানিয়ে বেনজীর আহমেদ তাঁর স্ত্রী–কন্যাদের নিয়ে গোপনে দেশ ছাড়েন। দুদক তদন্ত টিম ও নিলাম কমিটির সদস্যদের মতে, বেনজীর দম্পতি গোপনে পালিয়ে যাওয়ার সময় ব্যাগভর্তি স্বর্ণালংকার, টাকা ও বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন। ইতিমধ্যে দুদক ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা পাচারের অভিযোগে বেনজীরের বিরুদ্ধে মামলা করেছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026