© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বল্প পরিসরে শিক্ষা কার্যক্রমে ফিরছে মাইলস্টোন

শেয়ার করুন:
স্বল্প পরিসরে শিক্ষা কার্যক্রমে ফিরছে মাইলস্টোন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০১ পিএম | ২৩ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; ">রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী রবিবার (২৭ জুলাই) থেকে স্বল্প পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু হবে। এদিন শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির শ্রেণি কার্যক্রম চালু হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির কার্যক্রম শুরু করা হবে।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে গণমাধ্যমের কাছে এসব তথ্য নিশ্চিত করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এরপর আগুন ধরে যায়।

উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া শতাধিক আহত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

কেএন/টিএ

মন্তব্য করুন