৯৩ বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইইউ
ছবি: সংগৃহীত
১২:৩২ পিএম | ২৪ জুলাই, ২০২৫
<div style="text-align: justify;"><span style="">ইউরোপীয় পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ট্রাম্পের হুমক
ইউরোপীয় পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ট্রাম্পের হুমকির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে ইউরোপীয় কমিশন। ৯৩ বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
খুব শিগগিরই এই পরিকল্পনা ঘোষণা করা হবে যা কার্যকর হতে পারে ৭ আগস্ট থেকে। এদিকে জার্মান চ্যান্সেলর ও ফরাসি প্রেসিডেন্ট বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বার্লিনে রুদ্ধদ্বার বৈঠক করেছেন।
পহেলা আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা চললেও পাল্টা পদক্ষেপ কি হবে তা ঠিক করেছে ইউরোপীয় কমিশনও। ৯৩ বিলিয়ন ইউরোর মার্কিন পণ্যে পাল্টা শুল্কারোপের পরিকল্পনা করছে তারা।
কমিশন গত বুধবার ঘোষণা দিয়েছে, তারা ২১ বিলিয়ন এবং ৭২ বিলিয়ন ইউরোর দুটি আলাদা শুল্ক তালিকা অনুমোদনের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের কাছে পাঠাবে। এই পাল্টা শুল্ক কার্যকর হতে পারে ৭ আগস্ট ৭ থেকে।
ট্রাম্পের শুল্কারোপের হুমকি ও এর বিপরীতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ ম্যার্ৎস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। বার্লিনে দুই নেতা বৈঠক করেন।
বাণিজ্য নীতি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলেন জানান জার্মান চ্যান্সেলর। ম্যাখো জানান, সর্বনিম্ন শুল্ক হার বজায় রেখে মার্কিন শুল্ক আক্রমণের মোকাবিলা করবেন তারা।
দুই পক্ষের এই আলোচনা ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে শুল্ক নীতির বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার লক্ষ্যে। ম্যাক্রোঁ ও ম্যার্ৎসের আশাবাদ, শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হবে, যা মার্কিন ৩০ শতাংশ শুল্কের বদলে ১৫ শতাংশ শুল্ক আরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই হারে গাড়ি, ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন শিল্প খাত প্রভাবিত হতে পারে।
এমআর/এসএন