© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুড়িগ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ১১

শেয়ার করুন:
কুড়িগ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ১১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ পিএম | ২৪ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; ">কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভন্দুরচর গ্রামে জমিজমা সংক্রান

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভন্দুরচর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার নতুন বন্দর স্থলবন্দরের পাশে সীমান্তবর্তী এ গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন