© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম ছবিতেই খোলামেলা দৃশ্যে অদিতি!

শেয়ার করুন:
প্রথম ছবিতেই খোলামেলা দৃশ্যে অদিতি!

অদিতি আরিয়া

entertainment-desk
০২:৫১ পিএম | ৩১ আগস্ট, ২০১৯

অদিতি আরিয়া। ২০১৫ সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতে আলোচনায় এসেছিলেন তিনি। এরপর বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করে প্রশংসিত হয়েছেন এই মডেল। হেঁটেছেন বড় বড় র‌্যাম্পের মঞ্চেও।

তবে নতুন খবর হলো, সম্প্রতি অদিতির অভিষেক হতে যাচ্ছে বলিউডে। রনবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত নতুন ছবি ‘৮৩’ তে কাজ করতে যাচ্ছেন তিনি। ছবিটির পরিচালনা করছেন কবির খান। সম্প্রতি লন্ডনে এর শুটিং শুরু হয়েছে।

‘৮৩’ ছবিটি ভারতীয় স্পোর্টস জগতের একটি সত্য ঘটনার ওপর নির্মিত হচ্ছে। আর এই ছবিতে অদিতি অভিনয় করবেন ভারতের সাবেক ক্রিকেটার মহিন্দর অমরনাথের স্ত্রীর চরিত্রে। শুধু তাই নয়, প্রথম ছবিতেই প্রায় সব দৃশ্যে খোলামেলা রূপে দেখা যাবে তাকে।

এমনকি এই ছবিতে অদিতিকে একটি যৌন দৃশ্যেও পাওয়া যাবে। সম্প্রতি বিষয়টি খোদ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন সাবেক এই মিস ইন্ডিয়া। 

এই প্রসঙ্গে অদিতি বলেন, আমার অভিনীত প্রথম ছবিটিই ভারতের স্পোর্টস ইতিহাসের একটি অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে। এটা আমার জন্য বড় পাওয়া। ছবিতে সুপারহট অদিতিকে আবিস্কার করবেন দর্শক। আর এই ছবিতে চরিত্রের প্রয়োজনে বিভিন্ন দৃশ্যে খোলামেলা রূপে হাজির হয়েছি। দেখতে অপেক্ষায় থাকুন।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন