© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন শুল্কনীতি নিয়ে আতঙ্কের কিছু নেই: শিল্প উপদেষ্টা 

শেয়ার করুন:
মার্কিন শুল্কনীতি নিয়ে আতঙ্কের কিছু নেই: শিল্প উপদেষ্টা 

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ পিএম | ২৪ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলে...

অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমেরিকার নতুন শুল্ক নীতি নিয়ে আতঙ্কের কিছু নেই। বাণিজ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে নবম চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান বলেন, সরকার বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

দেশে প্রতি বছর ২৭ কোটি বর্গফুট চামড়া উৎপাদন হয় জানিয়ে তিনি আরও বলেন, এ সম্পদকে কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে সরকার চেষ্টা করছে। 

উপদেষ্টা বলেন, বিশেষ করে নতুন বাজার সৃষ্টির ওপর জোর দেওয়া হচ্ছে। সাভার চামড়া শিল্প নগরীর সিইটিপির মান আগের চেয়ে উন্নয়ন হয়েছে। 

কেএন/টিকে



মন্তব্য করুন